পূর্বাশা ডেস্ক:
জামাত নেতা মাওলানা দেলওয়ার হোসেইন সাঈদীর রিভিউ পিটিশন আপীল বিভাগে কাল শুনানি হতে যাচ্ছে ।
৩ এপ্রিল আপীল বিভাগের শুনানীর প্রকাশিত তালিকার ১৪৭ নাম্বারে আছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ পিটিশনটি ।
এর আগে প্রথমে তাকে ফাঁসির রায় দেওয়া হলেও পরে
যাবতজীবন দেয় বিতর্কিত যুদ্ধাপরাধ আদালত ।
অনেকেই বলছেন এবারের রায়ে কি হতে পারে তার উপর নির্ভর করছে আগামী কিছুদিনের রাজনীতি । ভারতের সাথে আসন্ন সামরিক চুক্তিকে সামনে রেখে জনগণের দৃষ্টি আড়াল করতেই আবার ‘সাঈদী ইস্যু’ চাঙ্গা করা হচ্ছে কি না এমন ধারনা অনেকের ।
পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/ফারজানা

























































