শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


র‌্যাবকে নিষিদ্ধের দাবি জানালেন আবারো বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফের র‌্যাবকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএনপির। দলটির ভাষ্য, সুইডেনে সরকারী অর্থায়নে পরিচালিত ‘সভারিজেস রেডিও’  গোপনে ধারনকৃত একটি অডিও প্রকাশ করেছে, ঐ অডিওতে একজন উচ্চ পদস্থ র‌্যাব কর্মকর্তা কিভাবে মানুষ হত্যা করে সাজানো নাটক বানায় সেটির বর্ণনা উঠে এসেছে। রেডিও’র আরো তথ্য তুলে ধরে দলটি বলে,  সুইডিশ রেডিওতে অডিওটির ঘটনা প্রকাশিত হওয়ার পর সারাদেশে এখনও বেদনায় স্তব্ধ। সুতরাং র‌্যাবের মতো একটি খুনি বাহিনী ব্যবহার করেই প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমন করান এবং জনগণকে চোখ রাঙিয়ে কথা বলেন।

বুধবার দুপুরে রাজধানীয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে দেশটির পররাষ্ট্র সচিব জয়শংকর, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর ও সেনা বাহিনীর প্রধানের বাংলাদেশ সফরে নানা জল্পনা কল্পনা সৃষ্টি করেছে। ভারতের গণমাধ্যমের সূত্র ধরে বাংলাদেশের গণমাধ্যম ও সুধী সমাজের মধ্যে সঞ্চায় হয়েছে উদ্বেগ। কথা উঠছে, এ সফরকালে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হবে। অথচ বাংলাদেশ সরকার এসব স্পর্শকাতর বিষয় নিয়ে জাতিকে স্পষ্ট করে কিছুই বলছে না। ফলে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে জাতির মধ্যে উৎকণ্ঠা বেড়েই চলছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, এ বি এম মোশারফ হোসেন, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/০৬-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি