শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৭

স্টাফ রিপোর্টার:

৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের প্রতিভাবান উদ্ভাবকদের উৎসাহিত করা ও সহায়তা দেওয়ার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় গতকাল ৬ এপ্রিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্যাপন কমিটির আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতন করা হয়। তারই পাশাপাশি আলোচনা সভার মধ্যদিয়ে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তী ঘোষনা করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মজিদ, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সামছ উদ্দিন মোঃ ইলিয়াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল করিম। পরিচালনা করেন সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা ছারোয়ার খান। কুরআন তেলয়াত করেন ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সিহকারী শিক্ষক এ কে এম আছাদুল্লাহ। গিতা পাঠ করেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানস কুমার রায়। উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী ভ্রমন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুল আমিন, দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সহকারী শিক্ষক কাজী রফিকুল ইসলাম, গোপলনগর বিএবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মনির হোসেন খন্দকার, ওমর ফারুক, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি