মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাঈদীর মৃত্যুদণ্ড হওয়া উচিৎ: মাহবুবে আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যে সমস্ত অপরাধ করেছে, এ সমস্ত অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

৮ এপ্রিল শনিবার মুন্সীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও মাদ্রাসা পরিদর্শন এবং স্কুলের লাইব্রেরির জন্য মুক্তিযুদ্ধের ১৫টি দলিল এবং বঙ্গবুন্ধর অসমাপ্ত আত্মজীবনী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তবে তিনি সাঈদীর সাজা প্রসঙ্গে বলেন, সাজা দেওয়া না দেওয়া আদালতের বিষয়।

অ্যাটর্নি জেনারেল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার টঙ্গীবাড়ী উপজেলার বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, মন্দির ও মাদ্রাসা পরিদর্শন করে বেশনাল মাদ্রাসা মসজিদে মুসুল্লিদের সাথে মতবিনিময় ও এতিমদের সাথে দুপুরে খাবার গ্রহণ করেন।

সে সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার প্রমুখ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা প্রসঙ্গে সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদনের শুনানির তারিখ আগামী ১৪ মে নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি