স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ১:৩০ ঘটিকায় বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র “তালতলা” নামক স্থান হতে ৪০ বোতল হুইস্কি ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৪ কেজি চাপাতা, ৩৬০ প্যাকেট তাস, ১৭৮০ কেজি বিট লবণ এবং ১ টি সিএনজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ এক হাজার টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/ফারজানা

















































