বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন প্রেমে পরিনীতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পরিচালকদের সঙ্গে প্রেমের রেকর্ডটা বলিউড নায়িকাদের মধ্যে পরিনীতি চোপড়ার একটু বেশিই বলা চলে। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কজনের সঙ্গে গোপন সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে বার বার পরিচালকদের প্রেমে পড়া পরিনীতি ও  ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’- ছবির নির্মাতা মনীশ শর্মার সম্পর্ক বেশ আলোচনার জন্ম দেয়। অবশ্য সে সম্পর্ক ভেঙে গেছে বহুদিন হলো। সম্প্রতি আবারো নাকি প্রেমে পড়েছেন পরিনীতি। এ বার তার প্রেমিক এক সহকারি পরিচালক! পরিণীতি চোপড়া সম্বন্ধে এমন গসিপই আপাতত চলছে বলিউডের আকাশে বাতাসে। সূত্রের খবর, পরিণীতি ও তার নতুন বয়ফ্রেন্ডকে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা গেছে। এর আগে মনীশের সাথে তার সম্পর্ক নিয়ে ‘কফি উইথ করণ’এ প্রশ্ন করা হলে নায়িকা বলেছিলেন, আমাদের ডেটিং নিয়ে প্রচুর গুজব ছিল। আমার মনে হয়, এখন আর সে সব গুজব নেই। নতুন গুজব হলো, আমি নাকি সম্পর্ক ভাঙার পর খুব ভেঙে পড়েছি।
পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি