শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে কারণে স্কুলে ভর্তি হলেন সানি লিওন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড পাড়ার জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন নাকি এই বয়সে স্কুল ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? এত নামী অভিনেত্রী হয়েও কেন স্কুলে ভর্তি হবেন তিনি? তা হয়তো অনেকেরই অজানা। তবে ‘শিক্ষার কোন বয়স নেই, চল সবাই স্কুলে যাই’ এমন একটি প্রবাদ আমাদের দেশে প্রচলিত। আর সে কারণেই মনে হয় এই বয়সে তিনি স্কুলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার আইটেম ডান্সে কম-বেশি তাকে প্রায় দেখা যায়। তবে এবার একটু পড়াশোনায় মন দিতে চান চান এই অভিনেত্রী। আর সেই জন্যই হয়তো আবার স্কুলে যেতে চান তিনি। কিন্তু কী হলো, যাতে আবার স্কুলে ভর্তি হতে চাইলেন সানি লিওন? আসলে অভিনয়, নাচে হাত পাকিয়ে এবার একটু অন্য কাজে মন দিতে চাইছেন সানি। সানির ইচ্ছা, চিত্রনাট্য আর এডিটিং-এ হাত দেবেন। তবে যেমন তেমন ভাবে নয়, রীতিমতো পড়াশোনা করে মাঠে নামতে চাইছেন সানি। আর সেই কারণেই স্ক্রিপ্ট রাইটিং এবং এডিটিং-এর কোর্সে ভর্তি হতে চান অভিনেত্রী। হঠাৎ কেন এই ইচ্ছা? সানি জানালেন, ‘বহু দিন ধরেই এই কোর্সটা করতে চাইছিলাম। কিন্তু সময় সুযোগ করতে পারছিনা। অবশেষে এখন সেই সুযোগ পেয়েছি। আমি খুবই উচ্ছ্বসিত।’ জানা গেছে, এই কোর্সটি করার জন্য লস অ্যাঞ্জেলসে পাড়ি দিয়েছেন নায়িকা। সেখানেই এবার পড়াশোনা শুরু করবেন তিনি।

পূর্বাশানিউজ/০৯-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি