শনিবার,৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিব আমাকে বিয়ে করেছে ৯ বছর আগে : অপু বিশ্বাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দীর্ঘ নয় বছর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেছেন বলে গোপন কথা ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেল  লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।

আর এই বিয়ের কাজী ছিল গোপালগঞ্জের।

অপু বিশ্বাস বলেন, ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের বাসায় এ বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন।  বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছিল।
গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সন্তানের মা হয়েছি, এটি শাকিবেরই ছেলে। এতদিন অনেক কারণে মুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত প্রকাশ করতে বাধ্য হলাম।
পূর্বাশানিউজ/০১০-এপ্রিল,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি