শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্তানের দায়িত্ব নেব, অপুর না : শাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

শাকিব-অপু বিবাহিত আর এ দম্পতির একটি সন্তানও রয়েছে। একটি বেসরকারি টেলিভিশনে অপু বিশ্বাসের করা এমন দাবির কথা স্বীকার করেছেন চিত্রনায়ক শাকিব খান। তবে স্ত্রী অপুর উপর বেজায় ক্ষুব্ধ ঢাকাই চলচ্চিত্রের এ নায়ক।

স্ত্রীর উপর ক্ষুব্ধ শাকিব জাগো নিউজের কাছে জানান, আমি আমার সন্তান আব্রাহাম খান জয়ের দায়িত্ব নিতে রাজি আছি কিন্তু অপুর দায়িত্ব নেব না। সে আমার কথা না শুনে অন্যের প্ররোচণায় আমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি করলো।

যদিও এর কিছু সময় আগে তিনি জাগো নিউজকে বলেন, তিনি জাগো নিউজকে বলেন, ‘বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি। আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর ওপর আমার কোনো ক্ষোভ নেই। শিগগিরই ওকে নিয়ে সবার সামনে আসব আমি। আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন, আগামীতেও তাই থাকবেন।’

সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়াও চান ঢালিউড কিং শাকিব খান।

কিন্তু অল্প সময়ের ভেতর স্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করে তিনি।

১০ এপ্রিল ২০১৭, সোমবার/চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি