সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নববর্ষে অপুকে ঘরে তুলবেন শাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে নিজের বাসায় তুলবেন চিত্রনায়ক শাকিব খান। আসছে পয়লা বৈশাখ তিনি অপুকে নিয়ে আনুষ্ঠানিক সংসার শুরু করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মো. ইকবাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী শুক্রবার পয়লা বৈশাখ। ওই দিন জুমার নামাজের পর রাজধানীর নিকেতনের বাসা থেকে অপুকে গুলশানের বাসায় তুলে নেবেন শাকিব।

ইকবাল বলেন, ‘আগামী শুক্রবার বাদ জুমা শাকিব নিজের পরিবার নিয়ে অপুর নিকেতনের বাসায় যাবেন। সেখান থেকে অপুকে তাঁর পরিবারের কাছ থেকে নিয়ে গুলশানে নিজের বাসায় যাবেন। ওই দিন থেকেই তাঁদের আনুষ্ঠানিকভাবে সাংসারিক জীবন শুরু হবে।’

শাকিব খানের এই ঘনিষ্ঠ বন্ধু আরো বলেন, ‘শাকিবের ইচ্ছা ছিল ছেলের প্রথম জন্মদিনে নিজের বিবাহিত জীবন সম্পর্কে সবাইকে জানাবেন।

পূর্বাশানিউজ/১২-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি