
মাতৃত্বের কারণে আপাতত সিনেমায় দেখা যাবেনা বলে শোনা গেলেও শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে নতুন সিনেমার ঘোষণা দেন নায়িকা নিজেই। এর আগে চিত্র নায়ক শাকিব খানও একটি সাক্ষাৎকারে জানিয়েছিল শাকিব-অপু জুটিকে আর কখনো সিনেমার পর্দায় দেখা যাবে না।
অপু বিশ্বাস তার স্ট্যাটাসে লেখেন, ‘আজ নতুন বছরে রাজনীতি-র নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অর্ষা, যিনি প্রধান বিরোধী দল দেশবন্ধু পার্টির দলীয় প্রধানের একমাত্র কন্যা। অর্ষার জন্ম এবং বেড়ে ওঠা পুরান ঢাকার শাঁখারী বাজারে। অর্ষা আপনাদের সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।’

রাজনীতি সিনেমায় অপুর বিপরীতে আছে তার স্বামী ও চিত্র নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করবে বুলবুল বিশ্বাস।
আর এই ছবির মাধ্যমেই রিল লাইফ ও রিয়েল লাইফের এই দম্পতি তারকা আবারে পর্দায় আসছেন।
পূর্বাশানিউজ/১৫-এপ্রিল,২০১৭/ফারজানা

























































