সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহরুখের প্রতিজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমার পাশাপাশি নানা রকম জনহিতৈষী কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। বর্তমান চলমান সান ফ্র্যান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অতিথি বক্তা হিসেবে হাজির হয়েছেন শাহরুখ। সেখানে এসিডদগ্ধদের সাহায্য করার প্রতিজ্ঞা করেছেন তিনি।

গতকাল অনুষ্ঠানে হারকিউলিস এক্স-মেন : দ্য লাস্ট স্ট্যান্ড’র মতো জনপ্রিয় হলিউড সিনেমার পরিচালক ব্রেট র‌্যাটনারের সঙ্গে মঞ্চে ওঠেন শাহরুখ। এ নির্মাতার সঙ্গে আলাপকালে বলিউডের সঙ্গে হলিউডের সুসম্পর্ক তৈরি ও ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি। এ আলাপচারিতার এক পর্যায়ে শাহরুখ প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন এসিডদগ্ধদের সাহায্য করবেন তিনি।

এসিড সন্ত্রাস ভারতের অন্যতম ঘৃণ্য একটি অপরাধ। প্রতি বছর অসংখ্য নারী এসিড সন্ত্রাসের শিকার হন। এদের অনেকের পরিবার অনেক দরিদ্র। এ সকল এসিডদগ্ধদের পাশে দাঁড়াবেন শাহরুখ।

আলাপচারিতা শেষে র‌্যাটনারের সঙ্গে লুঙ্গি ড্যান্স করেন শাহরুখ। এছাড়া উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন ও সেলফি তোলেন তিনি।

শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা রইস। গত জানুয়ারিতে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে ইমতিয়াজ আলী পরিচালিত দ্য রিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। খুব শিগগির আনন্দ এল রাইয়ের একটি সিনেমার কাজ শুরু করবেন শাহরুখ। এ ছাড়া সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

পূর্বাশানিউজ/১৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি