শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমান সিনেমায় আনছেন ভগ্নিপতিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বলিউডে খান পরিবারের আরেক সদস্যের আগমন ঘটছে। রক্তের সম্পর্কের কেউ না হলেও খান পরিবারের অন্যতম সদস্য তিনি। সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মাকে বলিউডে নিয়ে আসছেন খান ভাইয়েরা। সালমানের বোন অর্পিতার স্বামী তিনি।

বলিউডে অভিনয়ের জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছেন আয়ুশ। সালমানের এক বন্ধু বলেন, সালমান খান প্রডাকশনের ব্যানারে বড় বাজেটের অ্যাকশনধর্মী-রোমান্টিক ছবিতে আয়ুশের অভিষেক হবে। অবশ্য এখনো সিদ্ধান্ত হয়নি কে পরিচালনা করবে ছবিটি। শোনা যাচ্ছে, আলী আব্বাস জাফর আয়ুশের অভিষেক ছবি পরিচালনা করতে পারেন।
আলী আব্বাস সালমান খানের ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি পরিচালনা করেছেন। আয়ুশ শর্মা ‘সুলতান’ ছবির সহকারী পরিচালক ছিলেন।

পূর্বাশানিউজ/১৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি