শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রীয় মডেলে মজেছেন সালমান!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড সুপারস্টার সালমান খান এবার নতুন বিদেশীনির সঙ্গে মজেছেন বলে গুঞ্জন উঠেছে।
সম্প্রতি অস্ট্রিয়াতে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে সালমানের বাহুলগ্ন হয়ে ঘুরতে দেখা গেছে প্লেবয় ম্যাগাজিনের অস্ট্রীয় মডেল রোনজা ফোরচাকে।
তখন অবশ্য অনেকেই মনে করেছিল ছবিটিতে অভিনয় করতে পারেন রোনজা। কারণ সালমানের হাত ধরে বলি পাড়ায় তো অনেক বিদেশীনিই পা রেখেছেন।
তবে শেষ পর্যন্ত জানা গেল, রোনজা সিনেমায় অভিনয় করতে নয়, শুধু এক নজর সালমানকে দেখার জন্য ও তার সঙ্গে সময় কাটাতেই শুটিং সেটে ছুটে আসেন।
এরপরই গুঞ্জন শুরু, লুলিয়ার পর সালমানের বাহুলগ্ন হচ্ছেন রোনজা! তবে আসলটা দেখার জন্য সালমান ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

পূর্বাশানিউজ/১৮-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি