বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » বিকেলে নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ খালেদার


বিকেলে নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ খালেদার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌজন্য সাক্ষাতের সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কূটনৈতিক সেলের নেতারা উপস্থিত থাকবেন্।

পূর্বাশানিউজ/১৮-এপ্রিল,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি