বৃহস্পতিবার,৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির ঢাকা মহানগর কমিটি গঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করে জানান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন হাবীব উন নবী খান সোহেল। আর সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে কাজী আবুল বাশারকে।
এদিকে বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবদুল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান উল্লাহ হাসান।

পূর্বাশানিউজ/১৯-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি