পূর্বাশা ডেস্ক:
আমার মতে, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা এই ‘কাউয়া’ ও ‘ফার্মের মুরগি’। এসব এখন আওয়ামী লীগে ঢুকে পড়েছে। যেহেতু এখানে বাংলাদেশে একটাই দল আছে এবং অন্য কোনো দলে ঢুকে মানুষ কোনো লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছে না, এর ফলে এই ‘ফার্মের মুরগি’ আর ‘কাউয়া’রা তো ঢুকবেই। এটা ওবায়দুল কাদের বুঝতে পারছেন। আগে ফার্মের মুরগি আর কাউয়ারা ভাগ হয়ে যেত আওয়ামী লীগ এবং বিএনপিতে।
এখন যারা ভাবছেন, বিএনপিতে যাওয়ার চেয়ে বড় বিপদ তো আর কিছু নেই, তারা এখন কোথায় যাবে? এখন কাউয়া আর ফার্মের মুরগিরা যাবেটা কোথায়? তাদের তো একটা জায়গায় যেতে হবে। সেই কারণেই এখন তারা আওয়ামী লীগে ভিড় করছে। কার্যকর বিরোধী দল না থাকলে তো এমন সংকট হবেই। এগুলো হচ্ছে বিরোধী দল না থাকার সংকট। বিরোধী দল ঝামেলা বন্ধ করে দিয়েছে। ওবায়দুল কাদেরের এসব মন্তব্যে আওয়ামী লীগে বিন্দুমাত্র কোনো প্রভাব পড়বে না। আওয়ামী লীগ যে শক্ত দল আর বিরোধী দল যে নরমÑ আর যাই হোক আওয়ামী লীগের কিছু হবে না। আওয়ামী লীগের সামনে নিজের দল ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
পূর্বাশানিউজ/২২-এপ্রিল,২০১৭/ফারজানা

























































