সোমবার,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সোমবার পবিত্র লাইলাতুল মিরাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

নিজস্ব প্রতিবেদক :আগামীকাল সোমবার পবিত্র লাইলাতুল মিরাজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সোমবার দিবাগত রাতে (২৬ রজব দিবাগত রাতে) সারা দেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

ওয়াজ করবেন ঢাকার নারিন্দার দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি