শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি থাকলে নির্বাচনে হামলার আশঙ্কা কমবে: ওবায়দুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি অংশ নিলে আগামী নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জঙ্গি দমনে সরকারের অবস্থান বরাবর কঠোর বলে তিনি জানান।

আজ শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুরে হাজি ইদ্রিস জামে মসজিদের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

জঙ্গিরা নির্মূল হয়নি। তাঁদের আরও বড় হামলার প্রস্তুতি রয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশে সৌদি আরবের অনুকরণে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে একনেকে ২১ হাজার কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। এসব মসজিদ ইসলামি সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী ৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল কবির চৌধুরী, জেলা প্রশাসক বদরে মনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ প্রমুখ।

পূর্বাশানিউজ/২৮-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি