
পূর্বাশা ডেস্ক:
চরম নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হল মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত লায়ন্স ম্যাচ। দশম আইপিএলের প্রথম সুপার ওভারের সাক্ষী থাকল রাজকোট।এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক সুরেশ রায়না। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে গুজরাত ১৫৩ রান তোলে। টিমের সর্বোচ্চ ৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ঈশান কিষাণ।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রান করে কোনও ক্রমে ম্যাচ ড্র করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ৪৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন পার্থিব পটেল। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। জস বাটলার এবং কাইরণ পোলার্ড। গুজরাটের পক্ষে বোলার জেমস ফকনার। প্রথম বলেই ১ রান নিয়ে প্রান্ত বদল করেন বাটলার। পরের দুই বলে একটি বাউন্ডারি এবং একটি ছক্কা। চতুর্থ বলে গিয়ে অ্যারোন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পোলার্ড। ফকনারের পরর বলেই আউট বাটলার। ওভারের ১ বল বাকি থাকতেই অলআউট মুম্বাই ইন্ডিয়ান্স (সুপার ওভারে ২জন ব্যাটসম্যানই খেলতে পারবে শুধু)।
জবাবে গুজরাটের পক্ষে ব্যাট করতে নামেন অ্যারোন ফিঞ্চ আর ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম বলে নো বল দেন জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় বলটিতে দেন একটি বাই রান। তৃতীয় বলেও এক রান। চতুর্থ বল ব্যাটে লাগাতে পারেননি ম্যাককালাম। পঞ্চম এবং ষষ্ঠ বলে নিলো ১টি করে রান। শেষ পর্যন্ত ৬ রানে শেষ হয়ে গুজরাটের ইনিংস। সুপার ওভারে মুম্বাই পেলো ৫ রানের ব্যবধানে জয়।
পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী
























































