
পূর্বাশা ডেস্ক:
আজ রাতে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্ত্রীর অসুস্থতার কারণেই হঠাৎ করে তিনি দেশে আসছেন। বিকাল চারটায় আসার কথা থাকলেও বিমান বিলম্বিত হওয়ায় রাতে আসবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘মাশরাফি এরই মধ্যে রওনা দিয়েছে। ওর স্ত্রী অসুস্থ তাই কিছু দিন থেকে চলে যাবে।’ ২৬ এপ্রিল রাতে ১৬ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড যান মাশরাফি। মূলত আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে সাসেক্সে ১১ দিনের ক্যাম্প চলছিল।
পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী
























































