শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের অনুমতি পায়নি বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এ বছর মহান মে দিবস উপলক্ষে ২ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। কিন্তু সে আবেদনে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ৩০ এপ্রিল রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘শ্রমিক দল সমাবেশের জন্য প্রথমে ২ তারিখের জন্য আবেদন করেছিল। এখন বলছে, ৫ তারিখে আবেদন করার। এটা তামাশা নাকি।’

শ্রমিক সমাবেশের বিকল্প কর্মসূচি হিসেবে আগামীকাল ১ মে সোমবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে সংগঠনটি শোভাযাত্রা বের করবে বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি