
পূর্বাশা ডেস্ক:
ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার সময় শেষ, তাই নতুন উদ্যমে ইলিশ শিকারে যাচ্ছেন পদ্মা-মেঘনাপাড়ের জেলেরা। নতুন জাল নিয়ে পদ্মায় নৌকা ভাসিয়েছেন তারা।
দুই মাসের এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে সোমবার (১ মে)। প্রাণ ফিরেছে পদ্মা-মেঘনাপাড়ের জেলেপল্লীতে।
মৎস্য কর্মকর্তারা বলছেন, দুই মাসের কঠোর নজরদারির কারণে ইলিশের প্রজনন নির্বিঘœ হয়েছে। ফলে গতবারের চেয়ে এবার বেশি মাছ পাওয়া যাবে। নিষেধাজ্ঞা উঠে গেলেও জাটকা ধরতে পারবেন না জেলেরা। জাটকা নিধন বন্ধে আগামী জুন পর্যন্ত থাকবে প্রশাসনের নজরদারি।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশিতে ভাসছেন শরীয়তপুর, চাঁদপুরের জেলেরা। গত দুই মাস প্রায় বেকার থাকার পর শুরু হয়েছে ইলিশ শিকারের জোর প্রস্তুতি।
ইলিশ শিকার শুরু করেছেন লক্ষ্মীপুরের জেলেরাও। তবে মেঘনায় প্রথম যাত্রায় আশানুরূপ মাছ না পাওয়ায় হতাশ হয়েছেন অনেকে।
উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুইমাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ে জেলে পরিবারকে দেয়া হয়েছে সরকারি সহায়তা।
পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি






















































