শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ‘শ্রমিকদের অধিকার আদায়ে জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন’-‘মির্জা ফখরুল


‘শ্রমিকদের অধিকার আদায়ে জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন’-‘মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সরকার ক্ষমতায় নেই বলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

এর আগে র‌্যালি বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। র‌্যালিতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

তিনি বলেন, ‘এই সরকার গণবিরোধী, শ্রমিক বিরোধী। তারা জোর করে ক্ষমতায় আছে। তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে জনগণের সরকারের কোন বিকল্প নেই।’

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি