শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরের আদালতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গাজীপুরের একটি আদালত।

২ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ আদেশ দেন অতিরিক্ত জেলা দায়রা জজ ফজলে এলাহী। আদালত পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

আদালত সূত্রে মতে, ২০১৫ সালে জয়দেবপুর থানায় দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে এ মামলাটি হয়েছিল। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল হক রনি। রনি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নানের ছেলে।

পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি