শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নগ্নবক্ষা ছবি প্রকাশে ফ্রান্সের সাময়িকীর কাছে ১৬ লাখ ডলার চান উইলিয়াম-কেট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম তার স্ত্রী কেটের নগ্নবক্ষা ছবি প্রকাশের দায়ে ফ্রান্সের একটি সাময়িকীর কাছে ১৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন বলে তাদের আইনজীবী জানিয়েছেন।

২০১২ সালে এ ধরনের ছবি প্রকাশের জন্যে ৬ জন মিডিয়া প্রতিনিধির বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের জন্যে আদালতে বিচার চলছে। উলিয়াম প্রিন্স ও কেট তখন ফ্রান্সে অবসর কাটাতে গিয়েছিলেন।

ফ্রান্সের ‘গসিপ’ ম্যাগাজিন ‘ক্লোজার’ ও আঞ্চলিক পত্রিকা ‘লা প্রোভেন্স’ দূর থেকে তোলা কেটের নগ্নবক্ষা ছবি প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে ব্রিটেন ছাড়াও সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। এধরনের ছবি ব্রিটেনের মিডিয়া প্রকাশ থেকে বিরত থাকলেও তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

কেটের নগ্নবক্ষা ছবি প্রকাশের জন্যে ‘ক্লোজার’ পত্রিকার সম্পাদক লরেন্স পিইউ, আরনেস্তো মাউরি, সিরিল মোরিয়াউ, ডোমিনিক জ্যাকোভিদেস ও প্যারিসের আরো ২ ফটোগ্রাফারের বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং এখন তাদের বিচার চলছে।

০৩/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি