রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাহুবলী টু’ দেখতে ভারতে ৪০ বাংলাদেশি: ফেসবুকে ঝড়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল’, এই প্রশ্ন সবার মনে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘বাহুবলী টু: কনক্লুশন’। বাহুবলীর প্রথমটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।

মুক্তির পর বাহুবলী ২ ভারতের সিনেমার ইতিহাসের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। রেকর্ডের পর রেকর্ড করে চলেছে। মিলছে নির্মাতার ভূয়সী প্রশংসা।

ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে বাহুবলীর সেই উত্তাপ। সেই উত্তাপ এসে পড়েছে বাংলাদেশেও। সেজন্য ‘বাহুবলী ২’ দেখতে ভারতে গেছেন বাংলাদেশের ৪০ ভক্ত দর্শক।

গত মঙ্গলবার ৪০ জনের ওই গ্রুপটি দক্ষিণ কলকাতায় মালটিপ্লেক্সে সন্ধ্যাকালীন শো দেখতে যান। ‘বাহুবলী ২’ দেখার জন্য ঢাকা থেকে কলকাতায় যাওয়া ওই গ্রুপটি জানিয়েছে, আমরা দুই বছর ধরে অপেক্ষা করছি, কেন বাহুবলীকে কাটাপ্পা খুন করল এই বিষয়টি জানার জন্য। আমি বলিউডের একজন অন্ধভক্ত। কলকাতায় সন্ধ্যার শো দেখতে আমরা সেখানে যাই।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা-সমালোচনার ঝড়। কেউ তাদের এই ভারত গমনের পক্ষে, কেউবা দ্বিমত জানিয়ে প্রতিবাদও জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডেতে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

০৩ মে, ২০১৭ ইং/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি