মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


রণবীরের মায়ের চরিত্রে ‘বৃদ্ধা’ মণীষা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

৯০ এর দশকেএ তাঁকে ডানা কাটা পরির মতোই লাগত, বললে ভুল হবে না। তারপর বহুদিন হলো তাঁকে আর দেখা ‌যাচ্ছিল না। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর বহুদিন সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন মণীষা কৈরালা। বহুদিন পরে ফের দেখা ‌যাচ্ছে মণীষাকে। সম্প্রতি, ইন্টারনেটে ঘোরাফেরা করছে একটি ভিডিও। তাতে, একসময় বহু পুরুষের হৃদয়ে ঝড় তোলা সেই মণীষার এই চেহারা দেখে অনেকেই হয়তো অবাক হবেন।

তবে চিন্তার কোনো কারণ নেই। এখন মণীষা পুরোপুরি সুস্থ। তাহলে এমন চেহারা হবার কারণ কী? আসলে ‍‍’দিল সে‍‍’ নায়িকার এই বৃদ্ধা লুক তাঁর আসন্ন সিনেমা ‍’ডিয়ার মায়া‍‍’তে দেখা ‌যাবে মণীষাকে। ‌যেটি অভিনেতা সঞ্জয় দত্তর জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে। ‌যেখানে সঞ্জয় দত্তর ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর ৪৬ বছর বয়সী মণীষা অভিনয় করছেন সঞ্জয়ের মা নার্গিসের ভূমিকায়।

এ বিষয়ে মণীষা জানিয়েছেন, ‍’ডিয়ার মায়া‍‍’র চিত্রনাট্য তাঁর ভীষণ পছন্দ হয়েছে। তবে এটা তাঁর সেকেন্ড ইনিংস নয়। তিনি এই ফিল্মি দুনিয়ার মধ্যেই আছেন। তবে বছরে একটা বেশি সিনেমা তিনি করবেন না বলেও জানিয়েছেন।

০৩ মে, ২০১৭ ইং/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি