শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বারে এস এস সি ও দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় পাশের হার ৪৮.৭৮% জিপিএ-৫ পেয়েছে ৭৮জন


দেবিদ্বারে এস এস সি ও দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় পাশের হার ৪৮.৭৮% জিপিএ-৫ পেয়েছে ৭৮জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৭

জামাল উদ্দিন দুলালঃ
সদ্য প্রকাশিত কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় এবারের এস এস সি ও দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয়। এস এস সি পরীক্ষায় পাশের হার ৪৮.৭৮%।  এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছে ৭৮ জন। এর মাঝে ৪৯ টি স্কুল থেকে ৬৫ জন,ও ৩০ মাদ্রাসা থেকে-১৩জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উপজেলায় এস.এস.সি পাশের হার দাড়িয়েছে ৪৮.৭৮। কমেছে পাশের হার । তবে উপজেলা ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে একটি নেই শতভাগে তালিকায়।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,উপজেলার ৪৯টি উচ্চ বিদ্যালয় থেকে ৫ হাজার ৮শত ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ২ হাজার ৮শত ৪১জন,তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫জন এবং ৩০টি মাদ্রাসা থেকে ১হাজার ২শত ২৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে জন পাস করেছে ৬শত ৩৭জন,তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩জন। জিপিএ-৫ পাওয়া উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হচ্ছে- দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩১টি, দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়- ১৫টি, অক্রফোর্ড স্কুল এন্ড কলেজ ৯টি, জাফরগঞ্জ বেগম মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, কুরছাপ উচ্চ বিদ্যালয় ২টি,ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় ২টি, গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশন ১টি, বক্রিকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয় ১টি,নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় ১টি,দেবিদ্বার আলহাজ্ব আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ -৫ পেয়েছে।
অপরদিকে উপজেলার যে সকল মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে  প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সুলতানপুর সিনিয়র ফাযিল মাদ্রাসা-৯টি, দেবিদ্বার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা-১০টি জিপিএ -৫ পেয়েছে।
এব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম’র নিকট জানতে চাইলে তিনি “দৈনিক পূর্বাশা কে বলেন, এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে’র ফলাফল খারাপ , তবে এই উপজেলায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে যে ফলাফল হয়েছে তা বোর্ডে’র তুলনায় সঠিক ফলাফল । আর ফলাফল বিপর্যয় কারণ জানতে আগামী ১৫মে তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলব। আগামীতে যে সকল প্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে পারবেনা সে সকল প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।
এদিকে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তালেব প্রশিক্ষনের থাকায় মোবাইল ফোনে ফোন দিয়েও যোগাযোগ করা যায়নি।
পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি