নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের নাঙ্গলকোট-ঢালুয়া-চিওড়া বিশ্বরোড সংযোগ সড়কের নাঙ্গলকোট পৌরসভার কোদালিয়া নামক স্থানে গত বুধবার সি এন জি অটো রিক্সা ও ইট বোঝাই ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোঃ সুজন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বড় সাতবাড়িয়া গ্রামের আবদুর রবের ছেলে। জানা যায়, সুজন নাঙ্গলকোট থেকে তার বোনের বাড়ি উপজেলার বটতলী ইউনিয়নের নাড়াচো গ্রামে যাচ্ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে মোঃ সুজনের মা হনুফা বেগম বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
পূর্বাশানিউজ/০৪-মে,২০১৭/ফারজানা
























































