রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্কিন ভিসা পেতে লাগবে ফেসবুক তথ্য !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে। বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে যেসব নিয়ম করা হয়েছে তার মধ্যে নতুন যোগ করা হয়েছে ভিসা আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাই বাছাই। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের মনোভাব জানার জন্য ফেসবুক টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তাদের একাউন্ট যাচাই করে দেখবে এবং সে ব্যক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর ভিসা দেবে।

ইতোমধ্যেই ফেডারেল অফিস এ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে জনমত জরিপের জন্য। তবে সব ভিসা আবেদনকারীরা এ নিয়মের আওতায় পড়বেন না। যেসব নাগরিক বিশ্বের জঙ্গি এলাকাগুলো প্রদক্ষিন করেছেন সেসব নাগরিকের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট যাচাই বাছাই করা হবে যা হবে মোট ভিসা আবেদনকারীর ১ শতাংশেরও কম।

পূর্বাশানিউজ/০৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি