
পূর্বাশা ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৩৪টি মামলার সম্মুখীন হয়েছেন। তার পূর্ববর্তী প্রেসিডেন্টের থেকে এই সংথ্যা প্রায় তিন গুণ বেশি। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বৈশ্বিক তালিকা অনুসারে এই তথ্য উঠে এসেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শাসনের প্রথম এক বছরে ২৬ টি মামলার সম্মুখীন হন। জর্জ ডব্লিও বুশ ৭ টি এবং বিল ক্লিনটন ১৫ টি মামলার সম্মুখীন হন।অধিকাংশ প্রেসিডেন্টেই বিতর্কিত সমস্যাগুলো সমাধানের ব্যপারে মামলার সম্মুখীন হন।
রিপোর্টে বলা হয়, ট্রাম্প ওয়াশিংটনের মিডিয়াতে নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি বিভিন্ন সময় বিরোধী ও বিক্ষোভকারীদের কাছ থেকে মামলার সম্মুখীন হয়েছেন। সবুজ কার্ডধারীরা সাতটি মুসলিম মার্কিন অঙ্গরাজ্যে ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে কুইন্স অঙ্গরাজ্যের এক নারী মামলা করেন। মামলায় বলা হয় মার্কিন প্রেসিডেন্ট তাদের স্বাভাবিক জীবনের যাপন ক্ষুন্ন করছেন।
ওয়াশিংটনে ট্রাম্প হোটেলের পাশের একটি ওয়াইন বার তার বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয় তিনি একটি অসম প্রতিযোগিতা করছেন কারণ কূটনৈতিক ও লবিস্টরা তার হোটেলের আসছে তাকে খুশি করার জন্য। আইনজীবীদের এক দল অভিযোগ করে যে, ট্রাম্প সাংবিধানিক ধারা লঙ্ঘন করছেন।
শাসনামলের প্রথম সপ্তাহে মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প এবং অভিবাসী ও শরণার্থী বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। এসব সমস্যা নিয়ে ওই সময় মামলা করা হয়।
গত মাসে সানফ্রান্সিকোর একজন বিচারক অস্থায়ী অভিযোগ করে যে, ট্রাম্প প্রশাসন তাদের স্বাভাবিক কাজের উপর বাড়তি ক্ষমতা আরোপের চেষ্টা করছে।
ট্রাম্প এ সকল মামলার ব্যপারে আপিল করেছেন। বর্তমানে প্রায় ৬৯ টি মামলা শেষ হয়ে গেছে। যাদের মধ্যে বেশিরভাগই ছিল ভ্রমণ সম্পর্কিত।
০৬/০৫/২০১৭/ Choity.
























































