
পূর্বাশা ডেস্ক:
চীনা বিনিয়োগ প্রলুব্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেদ কুশনার ও তার বোন নিকোল কুশনার মিয়ের বেইজিংএ ছুঁটে গেছেন। গ্রিন কার্ডের মত সোনার হরিণ পেতে হলে যুক্তরাষ্ট্রের ভিসা পূর্বশর্ত আর সে শর্ত পূরণ করে যুক্তরাষ্ট্রে যেতে হলে চীনা ধন্যাঢ্য ব্যক্তিদের গুণতে হবে ৫ লাখ মার্কিন ডলার। এই সোজা অংকই বুঝিয়ে দিতে বেইজিংএ কুশনার পরিবার শনিবার ছুঁটে যান। তাদের টার্গেন চীনের সম্পদশালী ব্যবসায়ী। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও তার আরেক উপদেষ্টা ও মেয়ে ইভানকার স্বামী জারেদ কুশনার ও তার বোন নিকোল কুশনার এখন ফেরিওয়ালা হিসেবে তথাকথিত ইবি-ফাইভ ভিসা ফেরি করছেন চীনে। নিউজার্সিতে কুশনার পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্যে উদাত্ত আহবান জানাচ্ছেন চীনা ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে।
সিএনএন ইবি-ফাইভ ভিসাকে তথাকথিত বললেও এ ভিসার আওতায় কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে কোনো প্রকল্পে ৫ লাখ ডলারের বেশি বিনিয়োগ করলে তা কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক বলে বিনিয়োগকারীকে এধরনের ভিসা দেওয়া হয়। রিৎজ-কার্লটন হোটেলে এক বিজ্ঞাপনে বলা হচ্ছে ‘৫ লাখ ডলার বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার সুযোগ নিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং কুশনার পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে এধরনের ভিসা পাওয়ার সুযোগ আছে। বিদেশি নাগরিক বিশেষ করে ধনাঢ্য চীনা ব্যবসায়ী ইবি-ফাইভ ভিসাকে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগে টিকিট হিসেবে নিতে পারেন। অন্যদিকে এ সুযোগ যুক্তরাষ্ট্রে রিয়েল এস্টেট ব্যবসায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অবস্থান নিয়ে দেশটিতে ওয়ার্ক ভিসার ওপর বেশ কড়াকড়ি আরোপ করেন। কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানে এধরনের বিনিয়োগের সুযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার সুযোগের বিরোধিতা রয়েছে কংগেসে।
মার্কিন আইনজীবীরা বলছেন, এধরনের ইবি-ফাইভ ভিসা দেওয়ার মাধ্যমে মার্কিন নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে উচ্চ আয়ের বিদেশি নাগরিকদের কাছে। গত শনিবার কুশনার পরিবারের রিয়েল এস্টেট প্রকল্পের সঙ্গে জড়িত বিনিয়োগকারীরা বলেন, ইবি-ফাইভ ভিসার সুযোগ হারানো ঠিক হবে না কারণ এধরনের ভিসার ক্ষেত্রে আইন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন মার্কিন ভিসা পেতে আরো অধিক ডলার গুণতে হতে পারে।
বেইজিংএ নিকোল কুশনার মিয়ের জনাকীর্ণ এক অনুষ্ঠানে বলেন, কিভাবে তার দাদা যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের গোড়া পত্তন করেছিলেন। তিনি এও বলেন, তার ভাই ও ট্রাম্প জামাতা জারেদ কুশনার হোয়াইট হাউসের একজন উপদেষ্টা। ২০০৮ সালে আমার ভাই জারেদ কুশনার আমাদের পারিবারিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নিযুক্ত হন। এবং সম্প্রতি তিনি ওয়াশিংটনে প্রশাসনে যোগ দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন প্রভাবশালী সিনিয়র উপদেষ্টা।
প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় বলেছেন তিনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে প্রয়োজনীয় নীতি প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করবেন। নিউজার্সিতে কুশনার পরিবারের ওই রিয়েল এস্টেট প্রকল্পটিতে ৯৭৬ দশমিক ৪ মিলিয়ন বিনিয়োগ হচ্ছে যার ১৫ ভাগই ইবি-ফাইভ ভিসা দেওয়ার মধ্যে দিয়ে আহরণ করা হবে। তবে জারেদ কুশনার হোয়াইট হাউসে যোগ দেওয়ার পর থেকে পারিবারিক ব্যবসা থেকে দূরে অবস্থান করছিলেন।
বেইজিংএ এধরনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অনুষ্ঠানের আয়োজন করে চীন ইমিগ্রেশন এজেন্সি ‘কিয়াওওয়াই’। ওই অনুষ্ঠান সকলের জন্যে উন্মুক্ত হলেও ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসএর রিপোর্টারদের সেখান থেকে চলে যেতে বলে আয়োজককারীরা। কুশনার পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। আয়োজককারী প্রতিষ্ঠান ‘কিয়াওওয়াই’ কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি
























































