শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৩৪২ ধারায় তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে আজ।

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।

সোমবার, ০৮ মে বেলা সাড়ে এগারটার দিকে আদালতের এজলাসকক্ষে এসেছেন খালেদা।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে আদালতে আছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাড. আব্দুর রেজ্জাক খান, অ্যাড. জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাড. সানাউল্লাহ মিয়া, অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার ফখরুল ইসলাম, অ্যাড. বোরহান উদ্দিন ও অ্যাড. রেজাউল করিম সরকার।

বিএনপি নেতাদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আফরোজা আব্বাস ও শামা ওবায়েদ।

রাষ্ট্রপক্ষে আছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি