শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেসবুক আন্তরিকভাবে দুঃখিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্বজুড়ে প্রায় একই সময়ে মঙ্গলবার সকালে পৃথিবীর বিভিন্ন স্থানে অচল হয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় ৩০ মিনিট পর ফেসবুক সচল হয় বলে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র টেকক্রাঞ্চকে জানায়, কারিগরি ক্রটির কারণে আজ বিভিন্ন দেশের অনেক ব্যবহারকারী ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। আমরা ইতোমধ্যে এ সমস্যার সমাধান করেছি। এই অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে ঠিক কতজন ব্যবহারকারী আজ এই সমস্যায় পড়েছিলেন তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে অনেক ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এমনকি মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি।

এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উত্তর আমেরিকার নাগরিকরা আজ সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। আজ সকালে বাংলাদেশেও অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন বলে অভিযোগ পাওয়া যায়।

পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি