পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা দেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আগামী ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
পূর্বাশানিউজ/১১-মে,২০১৭/ফারজানা
























































