শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির ভিশন মানুষ হত্যা করা- কুমিল্লায় ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৭

কুমিল্লা প্রতিনিধি।।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলে তারা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে আসলে তাদেরকে বহুদলীয় গণতান্ত্রিক দল বলা যাবে না। তারা দিনের বেলায় খাল কাটে আর রাতের বেলায় কারফিউ জারি করে।

মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বিএনপির ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়া। অতীতে বিএনপির ভিশন ছিল ২১ আগস্ট গ্রেনেড হামলা করা। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকে হত্যা করা। গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে হত্যা হত্যা করা। পাঁচ বছরে আওয়ামীলীগের পাঁচ হাজার নেতা কর্মীকে হত্যা করা।  আগামীতেও বিএনপির ভিশন মানুষ হত্যা করা।

মন্ত্রী বৃহ¯পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা রেলওয়ে ওভার পাসের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় সড়ক ও জনপথ বিভাগ ও কুমিল্লা সড়ক বিভাগ ও মহাসড়কের চারলেন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সট- ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

পূর্বাশানিউজ/১১-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি