শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিলায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অদ্য ১২ মে ২০১৭ তারিখ আনুমানিক ৫:৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের সাতঘরিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কাইসুটি নামক স্থান হতে ৯৯ বোতল ফেন্সিডিল এবং ২৪ বোতল হুইস্কি ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ৫৫ বোতল, অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট- ৫০০০ টি এবং ১১ টি হরলিক্স এবং ৪৭৯ টি কসমেটিকস্ সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩ লক্ষ তেইশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি