পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দারেরা গ্রামের দশ বছরের শিশু সাগর কে হত্যা করা হয় অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার গল্লাই ইউনিয়নের দারেরা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। শিশু সাগর স্থানীয় আলমগীরের বেকারিতে শ্রমিকের কাজ করতো বলে জানিয়েছে এলাকাবাসী। প্রতিদিনের ন্যায় সাগর তার বাড়ি থেকে আলমগীরের বেকারিতে কাজ করার জন্য বের হয়ে যায়। দুপুর গড়ানোর সাথে সাথে শিশু সাগরের রক্তাক্ত লাশটি আলমগীরের বেকারিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের আর্তচিৎকারে পুরো এলাকা থম থমে বিরাজ করে।
পরে চান্দিনা থানা পুলিশ এসে শিশু সাগরের লাশটি ময়না তদন্তের জন্য কমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করে। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধার সাথে কথা বললে তিনি জানান- শিশু সাগরকে কে বা কারা পিটিয়ে হত্যা করে তা জানা যায়নি, নিহত পরিবারের অভিযোগ পাওয়ার ভিক্তিত্তে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হইবো। এদিকে নিহত শিশু সাগরের ভাই জুয়েল বলেন-আমার ছোট ভাই সাগর কে দারেরা গ্রামের মৃত. আব্দুর রহিমের পুত্র নজির বাহিনীর নির্দেশে বরকই গ্রামের দেলোয়ার হোসেন, দারেরা গ্রামের আলমগীর হোসেন সহ ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা নিষ্পাপ শিশু সাগর কে হত্যা করেছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলার প্রস্তুত্তি চলছে বলে জানা যায়।
পূর্বাশানিউজ/১২-মে,২০১৭/ফারজানা

















































