সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ক্রিকেটারদের বেতন না দেওয়ার হুমকি ক্রিকেট অস্ট্রেলিয়ার


ক্রিকেটারদের বেতন না দেওয়ার হুমকি ক্রিকেট অস্ট্রেলিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রীতিমতো বেতন না দেওয়ার হুমকিই দেওয়া হলো অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটাররা যদি সরকারী প্রতিনিধির নির্ধারিত ও পরিবর্তীত নতুন বেতন কাঠামো মেনে না নেন তবে ৩০ জুনের পরে যাদের সাথে নতুন করে চুক্তি করা হবে না তারা আর কোন বেতন পাবেন না তারা। শনিবার এক বিবৃতিতে এই সম্পর্কে জানানো হয়েছে।

ক্রিকেটার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে কয়েক দফা আলোচনার পরে প্রধান নির্বাহি জেমস সাউদারল্যান্ড ক্রিকেটারদের মেইলে জানিয়ে দিয়েছেন বোর্ডের প্রস্তাব মেনে নিতে। তা না হলে লাভের থেকে ক্ষতিই বেশি হবে ক্রিকেটারদের।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার জেমস সাউদারটন একটি মেইলে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন্সের (এসিএস) প্রধান অ্যালিস্টার নিকোলসনের কাছে। তিনি সেই মেইল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ সকল ক্রিকেটারদের কাছে তা পাঠিয়ে দিয়েছেন।

সিএর সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুনের পরে যে সকল সিরিজ আছে সেখানে বেতন পাবেন না ক্রিকেটাররা। সে হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ এই হিসেবের আওতায় আসবে। এই দুই সিরিজে খেলা ক্রিকেটারদের অনেকেই এই চুক্তির বাইরে থাকতে পারেন।

মেইলে বলা হয়েছে, ‘সিএ আর কোন বিকল্প ভাবছে না। ৩০ জুনের পরে যাদের চুক্তি বাড়ানো না হবে তারা বোর্ড থেকে আর কোন অর্থ পাবে না। ২০১৬-১৭ সালে যাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং ২০১৭-১৮তে যাদের সাথে চুক্তি করা হবে না তারা এর আওতায় পড়বে।’

বোর্ডের এমন একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ বয়কটের চিন্তাভাবনাও করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি