
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করে দেয়ায় মঙ্গলবার সারাদেশে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি’ দিয়েছে দলটি।
আজ সোমবার জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নির্দোষ দাবি করে তার মুক্তি দাবি জানান তারা।
পূর্বাশানিউজ/১৫-,মে ২০১৭/রুমকী
























































