শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ার কান ঘেঁষে বেরিয়ে গেল উত্তর কোরিয়ার মিসাইল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:উত্তর কোরিয়ার সবশেষ পরীক্ষীত মিসাইলটি গিয়ে পড়েছে জাপান সাগরে। পিয়ংইয়ং থেকে ৫০০ মাইল দূরে গিয়ে পড়েছে ওই মিসাইল। জানা গিয়েছে, রাশিয়ার একেবারে কাছেই পড়েছে পরমাণু বোমা বহনে সক্ষম এই মিসাইল।

এরপরেই হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই মিসাইল রুশ সীমান্তের এত কাছ ঘেঁষে চলে গেছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন না এতে রাশিয়া সন্তুষ্ট হয়েছে। হোয়াইট হাউজের বক্তব্য তুলে ধরে দিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত খবরের প্রতিক্রিয়া জানাতেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, “ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় রুশ ফেডারেশন কোনোভাবেই হুমকিগ্রস্ত হয়নি। ” তারা আরও জানায়, “রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সতর্কীকরণ ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর থেকে টানা ২৩ মিনিট ধরে শেষ পর্যন্ত এটির গতিপথ পর্যবেক্ষণ করেছে। ক্ষেপণাস্ত্রটি রুশ সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে জাপান সাগরের মাঝামাঝি গিয়ে পতিত হয়েছে। ”

আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রবিবার সকালে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটি প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে জাপান সাগরে পতিত হয়। ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ কিলোমিটার উচ্চতায় উঠে গিয়েছিল বলে আনুভূমিক দিক দিয়ে এটি ৭০০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। কিন্তু এটিকে দূরের কোনো লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হলে ক্ষেপণাস্ত্রটি ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারত।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি