
পূর্বাশা ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণিতে খুব পারদর্শী বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, দেশের অর্থ কিভাবে চুরি করা যায় সে জন্যই হয়তো তার এ দক্ষতা।
আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ আরো বলেন, আপনারা জেনে অবাক হবেন যে, বেগম জিয়া বাংলায় ২৯ পেলেও উর্দুতে কিন্তু ৪২ পেয়েছেন।
অন্যদিকে বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করায় খালেদা জিয়াকে ধন্যবাদও জানান তিনি ।
পূর্বাশানিউজ/১৫-,মে ২০১৭/রুমকী
























































