শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উত্তর কোরিয়ার জাতিসংঘের নিন্দা ক্ষেপণাস্ত্র পরীক্ষায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক মিসাইল পরীক্ষায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ । এছাড়া নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে ১৫ সদস্যের ওই পরিষদ। সোমবার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে পিয়ংইয়ং এর এ ধরনের মিসাইল পরীক্ষা না করার দাবি করে পরিষদ । উত্তর কোরিয়ার উপর গুরুত্বারোপ করে বলা হয় অতি দ্রুত পারমানবিক পরীক্ষা না করার প্রতিশ্রুতি দিতে হবে। এছাড়া পারমানবিক ও ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা থেকে উত্তর কোরিয়াকে সরে আসতে হবে।

২০০৬ সালের পর উত্তর কোরিয়ার উপর এ পর্যন্ত ৬ বার নিষেধাজ্ঞা আরোপ করল নিরাপত্তা পরিষদ। গত রোববার উত্তর কোরিয়ায় হুসং-১২ক্ষেপণাস্ত্রটি ভারী ওজনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি ছোড়ার ধরন পরিবর্তন করলে কোরিয়া উপদ্বীপের পাশের দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াতেও আঘাত হানতে পারবে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও জাপান নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠকের আহ্বান জানায়।

পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি