শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

আজ বুধবার আত্মঘাতী বোমার জ্যাকেট পরিহিত বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে।

পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এরা দুজনই নিহত হয়েছে। আরও এক বা দুজন এখনও টেলিভিশন স্টেশনের ভেতরে রয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ছিল বলেও জানিয়েছে পুলিশ।

তবে রাজধানী কাবুল থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সম্ভবত তিনজন নিহত হয়েছে এবং আরও নয়জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জালালাবাদ আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী। পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটিতে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে প্রদেশটিতে তালেবানের অবস্থানও বেশ শক্তিশালী।

তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

১৭ মে ২০১৭, বুধবার/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি