মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে প্রথমে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে গড়িয়েছে ম্যাচটি। এই ম্যাচে ফিরেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি। নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশের বাইরে ছিলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফিকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ :  মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
১৭ মে ২০১৭, বুধবার/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি