শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও ক্রসিং অংশ খুলে দেয়া হচ্ছে


মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও ক্রসিং অংশ খুলে দেয়া হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
মগবাজার ফ্লাইওভারের এফডিসি মোড় থেকে সোনারগাঁও রেলক্রসিং পর্যন্ত অংশ যানবাহন চলাচলের জন্য আজ (বুধবার) খুলে দেয়া হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১০টায় ফ্লাইওভার দিয়ে গাড়ি নিয়ে হাতিরঝিলের সামনে থেকে এফডিসি হয়ে সোনারগাঁও হোটেল পর্যন্ত আসবেন।

এরপর থেকে ফ্লাইওভারের এ অংশটুকু সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সরেজমিন দেখা গেছে, মন্ত্রীর আগমন উপলক্ষে ফ্লাইওভারের এ অংশের শেষ মুহূর্তের কাজ চলছে।

ফ্লাইওভারের ওপর লাল, নীল, সবুজ ও হলুদসহ বিভিন্ন রংয়ের ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। সাধারণ শ্রমিকরা কার্পেটিং রাস্তায় ঝাড়ু দিচ্ছেন।

ফ্লাইওভারে ল্যাম্প পোস্টে ঝলমলে বাতি জ্বলছে। ঠিকাদার কোম্পানি সিমপ্লেক্স-নাভানা যৌথভাবে ফ্লাইওভারের কাজটি করেছে।

পূর্বাশানিউজ/১৭-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি