বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দায়িত্ব নিয়েছেন সাক্কু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। বুধবার দুপুরে তিনি কুসিকের প্রশাসক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে কুসিকের নব নির্বাচিত ২৯ জন কাউন্সিলরের উপস্থিতে কুসিকের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

মেয়রের দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব মো. হেলাল উদ্দিন, প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল্লাহ।

এর আগে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন মেয়র মনিরুল হক সাক্কু।

উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে বিএনপির সাক্কু মেয়র নির্বাচিত হন।

১৭ মে ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি