
মোঃ অাশিকুল ইসলাম শাকিল:
“নরহরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়” কুমিল্লা জেলার মনোহরগন্জ উপজেলার নরহরিপুর গ্রামে অবস্থিত। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পযন্ত সেই ভাবে দাড়িয়ে আছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সামনে দিয়ে চলে গেছে শাহ শরীফ কলেজ- দেবপুর সড়ক। প্রতিদিনই এ সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন ও মানুষের যাতায়াত ঘটে।
প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা অন্যদিকে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাতের কারনে ব্যাহত হচ্ছে পাঠদান। খেলার মাঠ নাথাকায় রাস্তার উপরেই খেলাধুলায় মেতে উঠে শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির বর্তমান অবস্থা খুবই নাজুক। বিভিন্ন স্থানে দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। দরজা জানালাগুলো অকেজো হয়ে আছে । যে কোনো সময় বড় দূর্ঘটনার আশংকা রয়েছে। আতংকে অনেক শিক্ষাথী বিদ্যালয় আসা বন্ধ করে দিয়েছে অভিভাবকগন। এমতাবস্থায় বিদ্যালয়টি দ্রুত স্থান পরিবর্তন করে নতুন ভবন নির্মাণে জরুরী হয়ে পড়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো: মোফাজ্জেল হোসেন ( পন্ডিত ) জানান , বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ , আসলেই বিদ্যালটির অবস্থা খুবই খারাপ।
আমরা সবসময় আতংকিত থাকি। আমি উদ্দর্তন কর্মকর্তার কর্নপাত করেছি , এ ব্যাপারে উনারা ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।
17.05.2017/ Choity.

















































