বৃহস্পতিবার,১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার আগে হাসিনাকে কেন ও কিভাবে গ্রেফতার করা হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

ওয়ান ইলেভেনের সরকার কেন শেখ হাসিনাকে আগে গ্রেফতার করেছিল তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন আদালত। প্রশ্ন তুলেছেন ওয়ান ইলেভেনের সরকারের সময়ে তাকে গ্রেফতার করা ও তার বিরুদ্ধে মামলা করা নিয়েও।

ওয়ান ইলেভেনের সরকারের সময়ে জোর করে আদায় করা টাকা ফেরত দেওয়ার রায়ে আদালত এই ব্যাপারে আদালত এই বিষয়ে পর্যবেক্ষন দিয়েছে।

ওই সময়ের ক্ষমতা দখলের বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই অবৈধ ক্ষমতা দখল রাজনৈতিক দল ও জনগণকে বিক্ষুব্ধ করেছিল। সেখানে বলা হয়, এটাও বোধগম্য নয় যে কীভাবে এ সরকার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার না করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তখন দেশের শেষ ভূতপূর্ব প্রধানমন্ত্রী ছিলেন না, তাকে গ্রেফতার করেছিল।

আদালত বলেছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল-বিএনপি-জামায়াত জোট সরকার তাদের শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেনি। সেখানে ওয়ান ইলেভেনের সরকার জনৈক ব্যক্তিকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করায় ও বাধ্য করে।

আদালত পর্যবেক্ষণ দেয় যে, দুর্নীতি দমন ও প্রতিরোধের নামে তাকে (শেখ হাসিনা) গ্রেফতারের পর এর নিরপেক্ষতা নিয়ে গুঞ্জন শুরু হয়। এরপর সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। এই কারণেই ওই  গ্রেফতারের উদ্দেশ্য নিয়ে নাগরিকদের মনে সন্দেহ দেখা দেয়।

বলা হয়, ওই সময়ের সরকার নির্বিচারে রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের  গ্রেফতার করে। কতিপয় উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা কর্তৃক সেই  গ্রেফতারের ফলে  দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। আইনের সমর্থন ছাড়া ও ব্যতিরেকে নির্বাহী ক্ষমতার অবৈধ দখল ও সশস্ত্র বাহিনীর কতিপয় কর্মকর্তার মাত্রাতিরিক্ত ক্ষমতার অনুশীলনের কারণে তাদের প্রতি  জনগণকে বীতশ্রদ্ধ করে তুলে।

পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি